চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংবর্ধিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে ৩ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ৭৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।
সমিতির সভাপতি আমিনুর রশিদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মনসুর উদ্দিন আহমদ। সমিতির সদস্য আবদুল মোনাইমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এ আর এম শামীম উদ্দিন, গোলাম নেওয়াজ, মোহাম্মদ আবদুল্লাহ হারুন, নাসির উদ্দিন আহমদ চৌধুরী, এম শফিকুল আলম, রণজিৎ কুমার চৌধুরী, হাসান মোহাম্মদ, আবুল কালাম চৌধুরী, ফজলুল হক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা। বিজ্ঞপ্তি।