চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সরোয়ার কামালের শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র সরোয়ার কামালের শোকসভা ৮ জুলাই একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। চকরিয়া-পেকুয়া ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা এ শোকসভার আয়োজন করে। ফোরামের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ড. নুরুল মোস্তফা, আবদুল মান্নান, প্রণব মিত্র চৌধুরী, সাইদুল ইসলাম, মহিউদ্দিন কাদের, কে এম সাইফুল ইসলাম, এইচ এম আকতার, কামরুল হাসনাত, জয়নাল আবেদীন প্রমুখ।সভায় নিহত সরোয়ার কামালের বাবার হাতে চেক হস্তান্তর করা হয়। পরে দুর্ঘটনাস্থলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়। বিজ্ঞপ্তি।