চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা সংবর্ধিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মোহাম্মদ কামরুল হুদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁকে সংবর্ধনা দিয়েছেন। ৩ জুলাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে ইফতার মাহফিল ও সংবর্ধনার আয়োজন করা হয়।
এতে অতিথি ছিলেন পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ। উপস্থিত ছিলেন শাহজাহান চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হানিফা নজিব, সম্পাত তালুকদার, আল হাসান খান, জসিম উদ্দীন, ফজলুল করিম, এ বি এম খালেদুজ্জামান ও মো. আশরাফ প্রমুখ।
ইফতার মাহফিল ও সংবর্ধনা সভা শেষে ২৪তম ব্যাচের সদ্য প্রয়াত সদস্য অধ্যাপক মো. শামছুরের সন্তানদের পড়ালেখার জন্য এক লাখ টাকা সহায়তা ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।