চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের উদ্যোগে তোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের সৌজন্যে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে একটি তোরণ স্থাপন করা হবে। ৯ অক্টোবর এই তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্টার মো. কামরুল হুদা, ইউসিবিএল ব্যাংক মুরাদপুর শাখার ব্যবস্থাপক আল হাছান, প্রাবন্ধিক চৌধুরী শাহজাহান, সমাজসেবক হানিফা নজিব, শিক্ষাবিদ সম্পা তালুকদার, রন্ধনশিল্পী ইলোরা, মো. আনিসুজ্জামান চৌধুরী, এ বি এম খালেদুজ্জামান, নুরুল আলম, কমান্ডার রুহুল আমিন, জসিম উদ্দিন, অধ্যাপক আহমেদ মাওলা, অধ্যাপক রেজাউল আজিম, অধ্যাপক মো. মনজুরুল কিবরিয়া, জয়নাল আবেদীন, সংগঠক ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, অধ্যাপিকা জিনাত পারভিন, ফখর উদ্দিন সেলিম, মানসী দত্ত প্রমুখ। বিজ্ঞপ্তি