চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের পুনর্মিলনী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের তৃতীয় পুনর্মিলনী ১৫ ও ১৬ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত হয়। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাংসদ সাইমুম সরওয়ার। আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা, চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ, ব্যবসায়ী শাহজাহান চৌধুরী, ২৪তম ব্যাচের সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক এনামুল হক, সদস্যসচিব নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতেই ছিল রাখাইন নৃত্য। এরপর প্রাক্তন শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গান ও নাচ পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর স্মৃতিচারণা ও আড্ডায় অংশ নেন জাহাঙ্গীর আলম, চৌধুরী শাহজাহান, শাহীন মাহমুদ, জিনাত পারভিন, আল হাছান, সৈয়দ ফখর উদ্দিন, হানিফা নজিব প্রমুখ। বিজ্ঞপ্তি।