চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের পুনর্মিলনী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী

উজ্জীবিত হই প্রাণের হিল্লোলে, সবুজে ঘেরা ক্যাম্পাসে...এই স্লোগানে ২০ জানুয়ারি উদ্‌যাপিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের মাঠে এ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বেলা ১১টায় উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। পুনর্মিলনী কমিটির যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্যসচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন বিশ্বিাবদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা।

সকাল ১০টার মধ্যে শাটল ট্রেনে ক্যাম্পাসে এসে পেঁৗছান প্রাক্তন শিক্ষার্থীরা। ক্যাম্পসে এসে অনেকেই ফিরে গিয়েছেন পুরোনো দিনগুলোতে। পুরোনো সহপাঠীকে খুঁজে পেয়ে প্রাক্তনদের অনেকে আবেগপ্রবণও হয়ে পড়েন।

অনুষ্ঠানে বক্তব্য দেন ২৪তম ব্যাচের কেন্দ্রীয় সভাপতি ফজলুল করিম, সম্পাদক তসলিম চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শাহজাহান চৌধুরী, নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম ও অধ্যাপক মাঞ্জুরুল কিবরিয়া।

অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে মোহাম্মদ হুমায়ুন চৌধুরী ও স্মিতা চৌধুরীর সঞ্চালনায় সংগীত পরিবেশন করেন শিল্পী হৈমন্তী রক্ষিত মান, লুবনা, অজয় এবং রিয়েলিটি শো মীরাক্কেলের তারকা আরমান। অনুষ্ঠানে জাদু পরিবেশন করেন জনপ্রিয় জাদুশিল্পী রাজীব বসাক। সব শেষে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি