চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪তম ব্যাচের মতবিনিময় সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ অক্টোবর কাজীর দেউড়িতে ৩১তম ক্লাব লিমিটেডের সম্মেলনকক্ষে এ সভা হয়।
এতে সভাপতিত্ব করেন ৩৪তম ব্যাচের শিক্ষার্থী মিনহাজ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন মো. শহিদুল কাউসার। সভায় সুবর্ণজয়ন্তী সফলভাবে উদ্যাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। বক্তারা প্রতিটি বিভাগের প্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার বিষয়ে জোর দেন। এ ছাড়া ৩৪তম ব্যাচের অ্যালামনাই গঠনের বিষয়েও আলোচনা হয়।
সভায় ৩৪তম ব্যাচের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।