চট্টগ্রাম বোর্ডে এবার এসএসসি পরীক্ষার্থী ৮৫ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিক্ষ বোর্ডে এ বছর ৮৫ হাজার পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নেবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে প্রায় আট হাজার। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এ বছর ৫০টি সাধারণ পর্যবেক্ষক ও ১২টি বিশেষ পর্যবেক্ষক দল পরীক্ষা কার্যক্রম তদারকিতে নিয়োজিত থাকবে।’বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি বিভাগেই পরীক্ষার্থী বেড়েছে। বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে নয় হাজার ১২২ জন ছাত্র ও ছয় হাজার ৬৮৫ জন ছাত্রী। মানবিকে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৬২৮ জন। এর মধ্যে ছাত্র পাঁচ হাজার ৭৫৬ জন ও ছাত্রী ১৩ হাজার ৮৭২ জন। ব্যবসায় শিক্ষা পরীক্ষার্থীর সংখ্যা ৫০ হাজার ৫০২ জন। এর মধ্যে ছাত্র ২৫ হাজার ১৭১ জন ও ছাত্রী ২৫ হাজার ৩৩১ জন। মোট পরীক্ষার্থী ৮৫ হাজার ৯৩৭ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ৭৬ হাজার ৯৫৯ জন। এ বছর পরীক্ষার্থী বেড়েছে আট হাজার ৯৭৮ জন। গত বছর বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ২১৪ জন, মানবিকে ১৫ হাজার ৯২১ জন এবং ব্যবসায় শিক্ষায় ৪৬ হাজার ৮২৪ জন।এ বছর চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার ১৪৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এতে ৯৪০টি বিদ্যালয়ের শিক্ষার্থী অংশ নেবে বলে বোর্ড সূত্রে জানা গেছে।এদিকে জেলায়ও এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে। নগরসহ চট্টগ্রাম জেলায় পরীক্ষার্থী এ বছর ৬৩ হাজার ১২৮ জন। গত বছর ছিল ৫৭ হাজার ১০৭ জন। চট্টগ্রাম মহানগরে পরীক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৯৩৮ জন। গত বছর ছিল ২১ হাজার ৪৯৩ জন। কক্সবাজার জেলায় পরীক্ষার্থী নয় হাজার ৯৮২ জন। গত বছর ছিল নয় হাজার ৬৫ জন। রাঙামাটি জেলায় পরীক্ষার্থী পাঁচ হাজার ৫২০ জন। আগের বছর যা ছিল চার হাজার ৬৭১ জন। খাগড়াছড়িতে পরীক্ষার্থী পাঁচ হাজার ৬৪৯ জন। গত বছর ছিল চার হাজার ৬৫৪ জন। বান্দরবানে পরীক্ষার্থী এক হাজার ৬৫৮ জন। আগে ছিল এক হাজার ৪৬২ জন।