চট্টগ্রাম বোর্ডের সেরা ২০ কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে শীর্ষস্থানীয় ২০টি কলেজের মধ্যে এবারও ফৌজদারহাট ক্যাডেট কলেজ এগিয়ে রয়েছে। এর মধ্যে অষ্টম ও নবম স্থানে থাকা দুটি কলেজকে যুগ্মভাবে অষ্টম হিসেবে নির্ধারণ করা হয়েছে। এ প্রসঙ্গে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পিযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘দুটি কলেজের পাসের হার একই হওয়ায় আমরা তাদের যুগ্মভাবে অষ্টম হিসেবে নির্ধারণ করেছি। এতে আমাদের তালিকার কোনো হেরফের হবে না।’সূত্রমতে, পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হয়। এগুলো হচ্ছে নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার হার, পরীক্ষার্থীর সংখ্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানের গড় জিপিএ।বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম স্থান অধিকারী ফৌজদারহাট ক্যাডেট কলেজের পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ। দ্বিতীয় চট্টগ্রাম সরকারি কলেজ, পাসের হার ৮৩ দশমিক ৯৭। তৃতীয় হয়েছে সরকারি কমার্স কলেজ, পাসের হার ৭৭ দশমিক ৫৫। চতুর্থ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৭৫ দশমিক ০৬। পঞ্চম সরকারি হাজি মুহম্মদ মহসিন কলেজ, পাসের হার ৭২ দশমিক ৮০। ষষ্ঠ ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পাসের হার ৭১ দশমিক ৫৯। সপ্তম সরকারি মহিলা কলেজ, পাসের হার ৬৯ দশমিক ০৭। অষ্টম স্থানে রয়েছে যথাক্রমে নৌবাহিনী কলেজ ও সরকারি সিটি কলেজ। দুটি কলেজেরই পাসের হার ৬৫ দশমিক ৭৬। দশম হয়েছে কক্সবাজার সরকারি কমার্স কলেজ, পাসের হার ৬৫ দশমিক ৭০। একাদশ ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ, পাসের হার ৬৫। দ্বাদশ হয়েছে আগ্রাবাদ মহিলা কলেজ, পাসের হার ৬৩ দশমিক ২০। ১৩তম বিশ্ববিদ্যালয় কলেজ, পাসের হার ৬২। ১৪তম বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, পাসের হার ৬১ দশমিক ৪৪। ১৫তম বিএএফ শাহীন কলেজ, পাসের হার ৫৯ দশমিক ৯৪। ১৬তম কাপাসগোলা সিটি করপোরেশন স্কুল ও কলেজ, পাসের হার ৫৯ দশমিক ৭৭। ১৭তম পটিয়া সরকারি কলেজ, পাসের হার ৫৯ দশমিক ৫৮। ১৮তম হাজেরা-তজু ডিগ্রি কলেজ, পাসের হার ৫৯ দশমিক ৩৮। ১৯তম চট্টগ্রাম মেট্রোপলিটন কমার্স কলেজ, পাসের হার ৫৭ দশমিক ৬৩ এবং ২০তম আসনে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল। পাসের হার ৫৭ দশমিক ৫৫ শতাংশ।