চট্টগ্রাম মেট্রোপলিটান হাসপাতালে বৈজ্ঞানিক সেমিনার

চট্টগ্রাম মেট্রোপলিটান হাসপাতালের হার্ট সেন্টারের উদ্যোগে ‘সার্জিকেল অপশনস ইন ম্যানেজমেন্ট অব দ্য ফেইলিং হার্ট’ শীর্ষক এক বৈজ্ঞানিক সেমিনার গত ২৭ জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএমএ চট্টগ্রামের সভাপতি মো. মুজিবুল হক খান, হূদরোগ বিশেষজ্ঞ আনোয়ারুল হক চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ও কার্ডিওলজি বিভাগের প্রধান এ কে এম মনজুর মোর্শেদ, হূদরোগ বিশেষজ্ঞ মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টারের চিফ কার্ডিয়াক সার্জন মো. শওকত আলী এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক এসসি ধর। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাই হার্ভি হার্ট হসপাতালের প্রধান কার্ডিও থোরাসিক সার্জন প্রফেসর এম পি নরেশ কুমার। উপস্থাপনা করেন মোমিনুল ইসলাম।
সেমিনারে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, হূদরোগের সব ধরনের চিকিৎসা সেবার ব্যবস্থা করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কর্তৃপক্ষ যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। সরকার জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
এ কে এম ফজলুল হক বলেন, বর্তমানে এই হাসপাতালে হূদরোগের সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে। সার্বক্ষণিক হূদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এখানে ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি, ভাল্ব রিপ্লেসমেন্টসহ হূদরোগের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি