চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যবিধি পালনবিষয়ক মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইনফেকশন প্রিভেনশন কমিটির উদ্যোগে ৫ মে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যবিধি পালনবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আরও ছিল শোভাযাত্রা। এতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) একেএফ মজিবুর রহমান, উপ-পরিচালক মো. শাহাজাহান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ফ্রাঙ্ক এইচ পাওলিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মো. জাহাঙ্গীর, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক, নাসির উদ্দিন মাহ্মুদ খান ও মজিবুল হক খান বক্তব্য দেন। দেবাশীষ দত্ত অনুষ্ঠানের সমন্বয় করেন। এতে বক্তারা বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করা গেলে আমাদের মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের স্বাস্থ্যসেবার প্রভূত উন্নতি হবে।’ বিজ্ঞপ্তি