চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি ক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১২-১৩ সালের ক্রিকেট কমিটি ঘোষণা করা হয়। পিএইচপি গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবাল হোসাইনকে কমিটির চেয়ারম্যান ও ইনোভেটিভ অনলাইন লিমিটেডের চেয়ারম্যান এ এইচ এম আলমগীরকে সদস্যসচিব নির্বাচিত করা হয়। নবনির্বাচিত ক্রিকেট কমিটির চেয়ারম্যান দেশে ফেরার পর পূর্ণাঙ্গ ক্রিকেট কমিটি গঠন করা হবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।সভায় বক্তব্য দেন নিজামুদ্দীন আহমেদ, সৈয়দ শাহাবুদ্দীন, আলী আব্বাস প্রমুখ। বিজ্ঞপ্তি।