চট্টগ্রাম রিজিয়ন দল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আন্তরিজিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা গত ২৩ মার্চ বিজিবি কক্সবাজার সেক্টর মাঠে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন দল। গত ১৮ মার্চ এ প্রতিযোগিতা শুরু হয়।
২৩ মার্চ বিকেলে কক্সবাজার ১৭ বিজিবি প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় রংপুর উত্তর-পশ্চিম রিজিয়ন এবং চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন দল অংশ নেয়। এতে দক্ষিণ-পূর্ব রিজিয়ন ৩০-২৪ গোলে উত্তর-পশ্চিম রিজিয়ন দলকে পরাজিত করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন রংপুর উত্তর-পশ্চিম রিজিয়নের সিপাহি মো. ইমদাদুল হক ও শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় নির্বাচিত হন চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের অবৈতনিক ল্যান্স নায়েক মো. সামসুদ্দিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিজিবি চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাবিবুল করিম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম, উপ-অধিনায়ক মেজর ইমরান উল্লাহ সরকার প্রমুখ।