চট্টগ্রাম লিও ক্লাবের কমিটি গঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম লিও ক্লাবের ২০১০-১১ সেবাবর্ষের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে নগরের জিইসি মোড়ের একটি রেস্তোরাঁয় গত ৩০ জুন অনুষ্ঠিত সভায় সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ জিয়াউর রহমান। এ ছাড়া মো. আরিফে রাব্বানী সাধারণ সম্পাদক, মো. ইদ্রিস কোষাধ্যক্ষ, জিয়াউল কবির, মো. জাহাঙ্গীর আলম এবং এ কে এম নুর হোসেন সহসভাপতি, সৌভিক বড়ুয়া যুগ্ম সম্পাদক, সুলতান গিয়াসউদ্দিন যুগ্ম কোষাধ্যক্ষ নির্বাচিত হন। মো. ইসমাইল চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মো. নুরুল আলম, মো. আবু তাহের খান, সাবেক ক্লাব সভাপতি তপন কান্তি দত্ত, নবনির্বাচিত ক্লাব সভাপতি মো. ইব্রাহিম, ক্লাব সচিব গোপাল ভট্টাচার্য প্রমুখ। বিজ্ঞপ্তি।