চট্টগ্রাম লেডিস ক্লাবের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম লেডিস ক্লাবের সভা ৯ জুলাই সভানেত্রী জিনাত আজমের সভাপতিত্বে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় শুরুতে ক্রীড়া সংগঠক বিলকিস রাশেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এ ছাড়া সংসদ সদস্য সাবিহা মুসা ক্লাবের এতিমখানার ভবন নির্মাণের জন্য অনুদান হিসেবে টিআর প্রকল্পের অধীনে তিন টন গম বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। বক্তারা ওই এতিমখানার জন্য সমাজের ধনাঢ্য ও বিত্তশালীদের সহায়তার আহ্বান জানান।
এতে বক্তব্য দেন ফাহমিদা আমিন, সাবেরা হোসেন, ডা. খালেদা ফারুক, আছমা ইসলাম চৌধুরী, সাবিহা মুসা, গুলনাহার শহীদ, পারভিন জালাল, খালেদা আউয়াল, পারভিন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।