চট্টগ্রাম লেডিস ক্লাবের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে ১১ মার্চ ক্লাব মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী জিনাত আজম। ক্লাব সম্পাদিকা খালেদা আউয়ালের সঞ্চালনায় ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন খালেদা ফারুক, পারভিন চৌধুরী, গুলনাহার শহীদ, আছমা ইসলাম চৌধুরী, বোরহানা কবির, পারভিন জালাল, সৈয়দা শামীম কাদের, কোহিনুর হোসাইন, শামীম আরা আহাদ, রোকেয়া আকতার বারী, লায়লা ইব্রাহিম, ফেরদৌসী আরা বেগম, সুলতানা নুরজাহান, সৈয়দা জিনাত আরা, মেহের আফরোজ, রোকেয়া আহমেদ প্রমুখ।
সভায় আলোচকেরা বলেন, নারীরা অনেক এগিয়েছে। আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। এ জন্য নারীদের শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। ক্ষমতায়নের জন্য নিজেদের দক্ষ ও যোগ্য নারী হিসেবে গড়ে তুলে নির্যাতন বন্ধে সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগী হওয়া জরুরি। বিজ্ঞপ্তি।