চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে শিশু দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম সমিতি-ঢাকার উদ্যোগে ১৭ মার্চ রাজধানীর তোপখানা রোডের চট্টগ্রাম সমিতি ভবনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক সবিহ্ উল আলম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক সমরজিৎ রায় চৌধুরী।
সমিতির সভাপতি লায়লা সিদ্দিকীর সভাপতিত্বে এবং সমিতির মহিলা ও শিশুবিষয়ক সম্পাদক নাসরীন সিদ্দিকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সহসভাপতি মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে বর্তমান সরকার অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিশু ও কিশোরদের সুশিক্ষিত হতে হবে।’ প্রতিযোগিতায় তিন শতাধিক শিশু–কিশোর অংশ নেয়। এতে তিন বিভাগে নয়জনকে পুরস্কার দেওয়া হয়। বিজ্ঞপ্তি।