
চট্টগ্রাম সমিতি-ঢাকার নির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ডের যৌথ সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ১ আগস্ট সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাহী পরিষদের সভাপতি লায়লা সিদ্দিকীর সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দীন খানের সঞ্চালনায় সভার শুরুতে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুুল কালাম ও সাংবাদিক ওবায়দুল হকের মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন আমিরুল কবির চৌধুরী, আবদুস সালাম, মাহমুদুল হক, জে বি এ হাসান, বোরহান উদ্দিন জাহেদী, দিদারুল আলম চৌধুরী, কামরুন্নাহার জাফর, শফিউল আলম, হারুনুর রশিদ, মো. আবদুল মোবারক, মো. আবদুুল করিম, আ ম ম নাসির উদ্দিন, রণজিৎ কুমার বিশ্বাস, এস এম আশরাফুল ইসলাম, মো. আজিজুল হক চৌধুরী, আবু আলম চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, ভারী বর্ষণে বৃহত্তর চট্টগ্রামের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানে পানিবন্দী হয়ে লাখো মানুষ দুর্ভোগে পড়েছেন। তাঁরা এখন মানবেতর জীবন যাপন করছেন। ব্যাপক ক্ষতি হয়েছে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধের। দ্রুত এসব অঞ্চলে সরকারি ও বেসরকারি সহায়তা দিতে হবে। বিজ্ঞপ্তি।