চট্টগ্রাম সমিতি ঢাকার শিক্ষাবৃত্তির জন্য দরখাস্ত আহ্বান
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়া বৃহত্তর চট্টগ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিচ্ছে চট্টগ্রাম সমিতি ঢাকা। ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে চিকিৎসাবিজ্ঞান, কৃষি, প্রকৌশল, ব্যবসায় শিক্ষা ও সাধারণ বিষয় নিয়ে স্নাতক পর্যায়ে প্রথম বর্ষে (শিক্ষাবর্ষ) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির যেসব শিক্ষার্থী এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞান বিভাগে জিপিএ–৫, বাণিজ্য বিভাগে জিপিএ–৪.৫০ কিংবা মানবিক বিভাগে জিপিএ–৪ পেয়েছেন, তাঁরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। প্রতিবন্ধীদের জন্যও বৃত্তির বিশেষ কোটা রাখা হয়েছে।
১০০ টাকা মূল্যে সমিতির কার্যালয় থেকে অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড চকবাজার শাখা এবং যমুনা ব্যাংক লিমিটেড আন্দরকিল্লা শাখা, চট্টগ্রাম থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ ৩১ মার্চের মধ্যে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন, ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০, ঠিকানায় পেঁৗছাতে হবে। বিস্তারিত ফোনে (০২-৯৫৫৪৭৯৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।