চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ আবদুল মোনাইম অনুষ্ঠানের উদ্বোধন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাফর চৌধুরী। অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যক্ষ জসিম উদ্দিন, হোসাইন আহমদ ও আবু তাহের। বক্তব্য দেন আশ্রাফ উদ্দিন ও খোন্দকার মো. সাদেকুর রহমান। বিজ্ঞপ্তি।