চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির নির্বাচন সম্পন্ন
চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন ২৮ মে প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। এতে নুরুল আমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সভাপতি ও মো. আবিদ হোসেন সম্পাদক নির্বাচিত হয়েছেন।ওই দিন সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে নির্বাচিত ব্যক্তিদের নাম ঘোষণা করা হয়। তিন বছর মেয়াদি কমিটির নির্বাচিত অন্যরা হলেন: সহসভাপতি মুহাম্মদ শামসুল হক, সদস্য দিদারুল আলম, যীশু রায় চৌধুরী ও নূর উদ্দিন আহমদ।নির্বাচন কমিটির সভাপতি মুরাদ আহমদের সভাপতিত্বে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন, নবনির্বাচিত সভাপতি নুরুল আমিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নবনির্বাচিত সম্পাদক মো. আবিদ হোসেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুখময় চক্রবর্তী এবং চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও নির্বাচন কমিটির সদস্য মহসিন চৌধুরী। বিজ্ঞপ্তি।