চট্টগ্রামে অভিনয় ও ডিজাইন প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে
চট্টগ্রামের নাট্য সংগঠন তির্যক নাট্যদল ও থিয়েটার স্টুডিওর যৌথ উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী স্বল্পমেয়াদি থিয়েটারে অভিনয় ও ডিজাইন প্রশিক্ষণ কোর্সের সপ্তম ব্যাচের ক্লাস শুরু হবে আগামী মাসে। এতে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ফরম ক্রয় ও জমাদানের শেষ তারিখ আগামী ৩ অক্টোবর।
থিয়েটার–সম্পর্কিত প্রস্তুতিমূলক ধারণা গ্রহণ এবং মৌলিক বিষয়ে প্রশিক্ষণ এই কোর্সের প্রধান উদ্দেশ্য। এই প্রশিক্ষণ কোর্সে মূলত শারীরিক ও বাচিক অভিনয়, ছন্দ, মনঃসংযোগ, থিয়েটারের ইতিহাস, উচ্চারণ, মুভমেন্ট, চরিত্র বিশ্লেষণ ও অনুধাবন ইত্যাদিও ধারণা দেওয়া হবে। এ ছাড়া মঞ্চের লাইট, সেট, কসটিউম ও সংগীত বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
অংশগ্রহণের ফরম পাওয়া যাবে: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি), সময় সকাল নয়টা থেকে রাত নয়টা। নন্দন বইঘর (লুসাই ভবন, চেরাগী পাহাড়), নিউ ফিট এলিগেন্স (চকভিউ সুপার মার্কেট দ্বিতীয় তলা, চকবাজার), রংধনু (১১ বি সেন্ট্রাল প্লাজা, নিচতলা, জিইসি মোড়) ও মউর দোকান (জিরো পয়েন্ট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। বিস্তারিত জানা যাবে মুঠোফোন নম্বরে (০১৭১৩১০৫০২৬ ও ০১৮৪২৩০৪১০০)। বিজ্ঞপ্তি।