চট্টগ্রামে আসছেন কবি রণজিৎ দাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার খ্যাতিমান কবি রণজিৎ দাশ ২১ মে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নগেরর জামালখান প্রেসক্লাব ভবনে গ্রন্থবিপণি বাতিঘরে ‘সীমাহীন কবিতার স্বতন্ত্র অপরাহ্ণ’ শিরোনামের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাতিঘর ও সাহিত্যের কাগজ ঐহিক-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতাপাঠ, মুক্ত আড্ডা ছাড়াও ঐহিক রণজিৎ দাশ সম্মাননা সংখ্যা ‘ঘামে যে রয়েছে নুন, তার অর্থ, সমুদ্রে ছিলাম’ লিটল ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হবে। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, কবি রণজিৎ দাশ ২০১৪ সালের ২৮ জুন বাতিঘর আয়োজিত ‘আমার কবিতা’ শিরোনামের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রথমবার চট্টগ্রামে এসেছিলেন। বিজ্ঞপ্তি।