চট্টগ্রামে ঈদ ফ্যাশনের জমকালো আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরনে নতুন ডিজাইনের পোশাক। চুলে বাহারি রং। হাসি হাসি মুখে হেলে-দুলে বিচারকের সামনে এসে বিশেষ ভঙ্গিমায় দাঁড়াল এক শিশু। তাকে অনুসরণ করল আরও ১২ জন। ততক্ষণে মিলনায়তন জুড়ে করতালির ঢেউ। নূরজাহান-আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল শিশুদের এ কিউ। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে ২৭ জুলাই বসেছিল এই অঞ্চলের ফ্যাশনের সবচেয়ে বড় আয়োজনটি। জমকালো আয়োজনের প্রতিটি পর্বই ছিল উপভোগ্য। ক্যাটওয়াক, গান, আদিবাসী নাচ আর কথামালায় চার ঘণ্টা বুঁদ হয়ে ছিল দর্শকেরা।শুরুতে প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজি ৎ চৌধুরী বলেন, ‘গত এক যুগে এই আয়োজনের মাধ্যমে চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনাররা নিজেদের প্রস্তুত ও প্রকাশ করার একটি ক্ষেত্র পেয়েছেন। তাঁদের সৃষ্টিশীলতা সবার দৃষ্টি কেড়েছে। এটিই এই আয়োজনের সবচেয়ে বড় সাফল্য।’বাবুল জলদাসের ঢোলবাদন অনুষ্ঠানে এনে দেয় বাঙালি উ ৎসবের আবহ। এরপর রঙিন পাখা হাতে আদিবাসী তরুণীরা আলো ছড়ালেন মঞ্চে। তাদের পাখানৃত্যের পর শুরু হয় ক্যাটওয়াক।শুরু বাঙালি নারীর চিরন্তন পোশাক শাড়ি দিয়ে। আলো-আঁধারির খেলায় বুলবুল টুম্পার কোরিওগ্রাফিতে মডেলদের উপস্থাপনা মুগ্ধ করে দর্শকদের। এ ছাড়া সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট ইত্যাদি। দেশি পোশাকের চম ৎকার সব ডিজাইন মন কেড়ে নেয়।ক্যাটওয়াকের ফাঁকে দর্শকদের সুরের জালে বন্দী করেন সংগীতশিল্পী দিনাত জাহান। শুরু করেন ‘কবিতার এই রাত...কিছু ইচ্ছের হাতছানি’ দিয়ে। মুগ্ধতার আবেশ ছড়িয়ে নিয়ে যান কবিতার সেই রাতে। এরপর ‘আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি’—তাঁর এ গানের মধ্য দিয়ে তিনি যেন সত্যিই নেমে এলেন স্বর্গে। ‘চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা, ‘চিরদিনই তুমি যে আমার’ গানে মজে ছিল দর্শকেরা।ভুবনজয়ী হাসি নিয়ে মঞ্চে এলেন অভিনয়শিল্পী জয়া আহসান। বললেন, ‘ফ্যাশনে বৈচিত্র্য সবাই চায়। গতানুগতিক ধারা বাদ দিয়ে নতুনত্ব আকৃষ্ট করে মানুষকে।’প্রথম আলোর চট্টগ্রাম কার্যালয়ের আয়োজনে এই অনুষ্ঠানের স্পনসর ছিল নূরজাহান গ্রুপ। সহযোগিতা করেছে পারসোনা ও বন্ধুসভা। মিডিয়া পার্টনার ছিল আরটিভি। আর যে মঞ্চে আলো ছড়ালেন মডেলরা, তার পেছনে কাজ করেছে ইন বিটুইন চট্টগ্রাম। কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন, নূরজাহান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, প্রথম আলোর সহকারী ফিচার সম্পাদক কবির বকুল ও আরটিভির প্রধান প্রতিবেদক মাজহারুল ইসলাম খান।আবুল মোমেন বলেন, ‘মানুষ সব সময় একটা বৈচিত্র্য খোঁজে। আর সেই খোঁজ থেকে ফ্যাশন। এই ফ্যাশনে বৈপ্লবিক পরিবর্তন এনেছে চট্টগ্রাম। আমরা এখন শুধু স্বাবলম্বী নই, পোশাক কিনতে প্রতিবেশী দেশের লোকজনও আসছেন এখানে।’কবির বকুল বলেন, ‘আমি গান বুঝি। পোশাক তেমন একটা বুঝি না। তবে এখানে এসে বুঝলাম, চট্টগ্রামের ডিজাইনাররা অনেক দূর এগিয়ে গেছেন।’ প্রতিযোগিতার কিউ শেষে ছিল আরেক চমক। চার বিচারক আইভি হাসান, শিমুল খালেদ, রওশন আরা চৌধুরী ও এস এম ইলিয়াসের ডিজাইন করা পোশাকে উঠে আসে রবীন্দ্র-নজরুল, ষাটের দশক ও প্রাচ্য-পাশ্চাত্যের সম্মিলন। এভাবে ঘুরতে থাকে ঘড়ির কাঁটা। সবশেষে আসে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার দেওয়ার পালা। প্রতিযোগিতায় বিচারকদের চুলচেরা বিশ্লেষণে ১৩টি বিভাগে পুরস্কার পেয়েছে ৪৩টি পোশাক। সেরাদের সেরা হয়েছেন তাজনুর বুটিক হাউসের সুলতানা নূরজাহান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শুধু যে ডিজাইনাররা পুরস্কার পেয়েছেন তা নয়, দর্শকদের জন্য ছিল র‌্যাফল ড্র।