চট্টগ্রামে উৎসবের আমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। উৎসবকে রাঙাতে তাই কেনাকাটাও থেমে নেই।পোশাকে আকর্ষণীয় সব নকশা আর নতুনত্বের ছোঁয়া নিয়ে ঈদ সামনে রেখে বরাবরের মতো হাজির চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলোও। নিজস্ব ডিজাইন আর দেশীয় কাপড়ের প্রাধান্যই আয়োজনের বিশেষত্ব। এ ছাড়া এসব পোশাকে ডিজাইনাররা যোগ করেছেন আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পোশাকের মোটিফ ও নকশা। শৈল্পিক, চারু চট্টগ্রাম, রওশন’স, ডলস হাউস, মিয়াবিবি, পিনন, নক্ষত্র, অনিন্দ্য, বাঙালি বাবু, ড্রিমস ফ্যাশন হাউস, ময়ূরাক্ষীসহ চট্টগ্রামে গড়ে ওঠা প্রায় ২০০টি ফ্যাশন হাউসের মধ্যে বেশ কয়েকটি এখন বড় প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের নগরের প্রধান সব বিপণিকেন্দ্রে আছে শাখা।শৈল্পিকএবার সুতি, তাঁত, ভয়েল, বিভিন্ন ধরনের সিল্ক, দুপিয়ান, মটকা কাপড়ের ওপর স্ক্রিন প্রিন্ট, ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারির কাজ করা পাঞ্জাবি এবং কামিজই বেশি চলছে বলে জানালেন শৈল্পিকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইলিয়াস। তিনি আরও জানান, উৎসবের পোশাক হবে রঙিন। তাই নতুন সব ডিজাইনের পাশাপাশি পোশাকে চলছে রঙের খেলা। পোশাকে লাল, সাদা, কালো, মেরুন রঙের একঘেয়েমি থেকে রেহাই দিতে সবুজ, পেস্ট, জলপাই, বেগুনি, কমলা রঙের প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে এক হাজার থেকে চার হাজার টাকার মধ্যে। টাঙ্গাইল, রাজশাহী সিল্ক, সুতি এবং এন্ডি সিল্কের মিশেলের শাড়ি এক হাজার থেকে সাত হাজার টাকা পর্যন্ত। মেয়েদের লম্বা কামিজের নিচের দিকে বড় প্রিন্টের ব্যবহার করা হয়েছে। দাম পড়বে দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া সাধারণ সলোয়ার-কামিজের দাম এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকা।ডলস হাউসচট্টগ্রামের ডিজাইনার আইভি হাসানের হাত ধরে ১৯৯৫ সালে চান্দগাঁও আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত হয় ফ্যাশন হাউস ডলস হাউস। তাঁর পোশাকের বিশেষ সংযোজন হচ্ছে দেশীয় কাপড়ে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী পোশাকের নকশার বহুরূপী ব্যবহার। চাকমা, মারমা, বম, ম্রো আদিবাসীদের পোশাকের নকশার অনুকরণে নিজস্ব ডিজাইনে প্রিন্ট, ব্লক, এমব্রয়ডারি, অ্যাপ্লিক কাজের ব্যবহার করা হয়েছে শাড়ি ও সালোয়ার-কামিজে। আইভি হাসান বলেন, ‘ঈদ সামনে রেখে ডলস হাউস দেশীয় কাপড়ের ওপর অ্যাপ্লিক, প্যাচওয়ার্ক, পাড় বসিয়ে পোশাক তৈরি করেছে। মেয়েদের চলতি ফ্যাশনকে প্রাধান্য দিয়ে সালোয়ার-কামিজ করা হয়েছে লম্বা ধাঁচের। সালোয়ার-কামিজে ব্লক প্রিন্ট, কাঁথা ফোঁড়, কারচুপি এবং সুতার নানা কাজ করা হয়েছে।’পাঞ্জাবির মূল্য এক হাজার থেকে দুই হাজার টাকা। মসলিন, সুতি, খাদির শাড়ি পাওয়া যাবে এক হাজার ৫০০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে।পিননদেশীয় পোশাকের নানা সম্ভার সাজিয়েছেন পিননের মালিক মোহচ্ছেনা কারেশী। তিনি জানান, চট্টগ্রামের অধিবাসীরা বেশি জাঁকজমকপূর্ণ পোশাকের দিকে না ঝুঁকে দেশীয় ফ্যাশন হাউসের পোশাকের দিকেই আগ্রহী থাকে। এখানে জামদানি, মসলিন, সুতি, টাঙ্গাইলসহ বিভিন্ন ধরনের সিল্কের শাড়ি পাওয়া যাচ্ছে ৮০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। পিননে স্বামী-সন্তানসহ পোশাক কিনতে আসা আফরোজা বেগম বলেন, এই ঈদে বড়দের জন্য পোশাকের কেনাকাটা কম হলেও শিশুদের জন্য ঘটা করেই পোশাক কেনা হয়।মিয়াবিবিমিয়াবিবির ডিজাইনার সুলতানা নূরজাহান বলেন, শাড়িতে উজ্জ্বল রঙের ব্যবহার করা হয়েছে। শঙ্খ, শামুক, ঝিনুকের চিত্রের ছাপ দেওয়া হয়েছে শাড়ি, টি-শার্টগুলোতে। সুতি কাপড়ের তৈরি শিশুদের পাঞ্জাবি, ফ্রক পাওয়া যাবে ৬০০ থেকে এক হাজার ২০০ টাকার মধ্যে। বড়দের পাঞ্জাবি ৯০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, সিল্ক শাড়ি দুই হাজার থেকে আট হাজার টাকা।