চট্টগ্রামে কাল মুক্তি পাচ্ছে 'অনিল বাগচীর একদিন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হুমায়ূন আহমেদের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র অনিল বাগচীর একদিন ১৮ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মুক্তি পাচ্ছে। ২২ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায় চারটি করে প্রদর্শনী হবে চলচ্চিত্রটির। প্রদর্শনীর আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ও বেঙ্গল ক্রিয়েশন্স ঢাকা। প্রদর্শনী চলাকালে নির্মাতা মোরশেদুল ইসলাম মিলনায়তনে উপস্থিত থেকে দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তি।