চট্টগ্রামে ক্রিকেট ক্যাম্পের বাছাই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবি পরিচালক এবং সাবেক জাতীয় ক্রিকেটার আকরাম খানের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ক্রিকেট লীগে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী নবীন খেলোয়াড়দের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত ক্রিকেট ক্যাম্পের বাছাই শেষ হয়েছে ৫ ডিসেম্বর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিবি সহসভাপতি আ জ ম নাছির উদ্দিন। উপস্থিত ছিলেন বিসিবি ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান, বিসিবির হাই পারফরম্যান্স কোচ নুরুল আবেদীন নোবেল, বিসিবি জেলা কোচ শামীম আখতার ফারুকী ও তারেক হোসেন খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে স্পেশালাইজড ক্যাম্প আয়োজনের উদ্যোগকে স্বাগত জানান এবং ক্যাম্পে অংশগ্রহণকারী সব খেলোয়াড়-কর্মকর্তাকে ধন্যবাদ জানান।
চার দিনব্যাপী এই বাছাই ক্যাম্পে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার ৪৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। সিলেকশন শেষে দীর্ঘ মেয়াদের স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন ক্যাম্পের উদ্যোক্তা বিসিবি পরিচালক আকরাম খান। বিজ্ঞপ্তি।