চট্টগ্রামে গণিত কর্মশালা শুরু ১৬ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম গণিত বিদ্যালয়ের উদ্যোগে ১৬ থেকে ২০ জানুয়ারি পাঁচ দিনের গণিত কর্মশালা নগরের কদম মোবারক এম ওয়াই উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। কর্মশালা শুরু হবে প্রতিদিন বিকেল সাড়ে তিনটা থেকে।এতে প্রশিক্ষক থাকবেন ধনঞ্জয় বিশ্বাস, কামরুজ্জামান কামরুল, বৃষ্টি শিকদার, আতিকুল ইসলাম, অভিজিত ঘোষ ও আশরাফুল রাহমান। বিস্তারিত জানতে মুঠোফোনে (০১৮৩৫ ২১৯৩২৭, ০১৬৭০ ৪০৪৯৮২) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।