চট্টগ্রামে গ্রামীণফোনের দুই নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের জন্য সেবা আরও বাড়াতে চট্টগ্রামে দুটি নতুন ডিস্ট্রিবিউটর নিয়োগ করেছে গ্রামীণফোন। এর মাধ্যমে গ্রামীণফোন ফ্লেক্সিলোড ও গ্রাহকসেবা কেন্দ্র চট্টগ্রাম এলাকায় আরও বিস্তৃত হবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান দুটি হলো প্রাইম কমিউনিকেশনস ও জাওয়াদ এন্টারপ্রাইজ।
গ্রামীণফোনের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান শাহ্ মো. ইব্রাহীম আজাদ বলেন, নতুন দুই ডিস্ট্রিবিউশন হাউেসর মাধ্যমে চট্টগ্রাম শহরে প্রায় সাড়ে চার হাজার কেন্দ্র থেকে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সম্ভব হবে। এতে গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাহায্য করবে। এই উদ্যোগ ইন্টারনেট সেবা প্রদান ও গ্রাহকসন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি