চট্টগ্রামে জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২২ ডিসেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে ২২ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে রয়েল সিমেন্ট-প্রথম আলো-দৃষ্টি জাতীয় বিতর্ক প্রতিযোগিতা। এতে থাকবে আন্তকলেজ, আন্তবিশ্ববিদ্যালয় ও স্কুল শিক্ষার্থীদের বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা। ২২ ডিসেম্বর সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে প্রতিযোগিতা উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। প্রতিযোগিতায় সারা দেশের ২৪টি কলেজ, ১৬টি বিশ্ববিদ্যালয় ও ২৫০ জন স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ ডিসেম্বর বিকেল চারটায় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।