চট্টগ্রামে থিয়েটার প্রশিক্ষণ কোর্সের ৫ম ব্যাচ শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘তির্যক নাট্যদল’ ও ‘থিয়েটার স্টুডিও’ আয়োজিত তিন মাসব্যাপী স্বল্পমেয়াদি থিয়েটার প্রশিক্ষণ কোর্সের পঞ্চম ব্যাচে অংশ নেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। নাটক-সংগীত-যন্ত্রসংগীত-নৃত্য ও আবৃত্তিচর্চায় যুক্ত অথবা নতুন যে কেউ অভিনয়ে আগ্রহী এতে আবেদন করতে পারেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমানের।
নির্ধারিত আবেদনপত্র প্রাপ্তিস্থান: থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম, চেরাগী পাহাড়ের বুকমার্ক, বহাদ্দারহাট হক সুপার মার্কেটের রহমানীয়া বুকস অ্যান্ড স্টেশনারি, চকবাজার শাহজাদা মার্কেটে বুক ভিশন , শপিং কমপ্লেক্সের কাছে চৌধুরী প্লাজার ফোর স্টার টেলিকম, আখতারুজ্জামান সেন্টারের পঞ্চম তলায় থ্রিজি মোবাইল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মউর দোকানে নির্ধরিত আবেদনপত্র পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।