চট্টগ্রামে পারসোনা
সৌন্দর্য্যসেবার প্রতিষ্ঠান পারসোনার সপ্তম শাখা উদ্বোধন করা হয়েছে বন্দরনগর চট্টগ্রামে। ২২ এপ্রিল বিকেলে নগরের আফমি প্লাজায় ফিতা ও কেক কেটে পারসোনার এ শাখার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে পারসোনা গ্রাহকদের যে সেবা এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছে, নতুন এই শাখা উদ্বোধনের মধ্য দিয়ে তার অগ্রযাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল। পারসোনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান বলেন, ঢাকায় ছয়টি শাখার পর চট্টগ্রামেই প্রথম পারসোনার শাখা খোলা হলো। এ শাখা থেকে প্রতি মাসে বিনা মূল্যে পাঁচজন কনেকে সাজানো হবে। অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে কানিজ আলমাস খানের মেকআপ ও হেয়ার স্টাইলে মডেলরা এক ফ্যাশন শোতে নেন। এদিন উপস্থিত ছিলেন পারসোনার চেয়ারম্যান হোসাইন নাসরাত আলী খান, কণ্ঠশিল্পী তপন চৌধুরী, ফাহমিদা নবী ও মুকিত যাকারিয়া, ফ্যাশন ডিজাইনার এমদাদ হক, অভিনেত্রী ও মডেল তানিয়া আহমেদ, তানভীন সুইটি, সারিকা এবং উপস্থাপক শারমিন লাকী।পারসোনার এ শাখায় দুটি সেবা নিলে তৃতীয় সেবার ক্ষেত্রে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়। সঙ্গে থাকবে শুভেচ্ছা কুপন, যা পরবর্তী সময়ে দেখিয়ে বিনা মূল্যে একটি হেয়ার ট্রিটমেন্ট পাওয়া যাবে। এ ছাড়া রিবন্ডিংয়ে আছে বিশেষ সুবিধা। এখানে স্পাও আছে।