চট্টগ্রামে প্রথম সফল ওপেন হার্ট সার্জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে প্রথম ওপেন হার্ট সার্জারি হয়েছে ২৮ জানুয়ারি নগরের মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টারে। চিফ কার্ডিয়াক সার্জন এন এ কামরুল আহসানের নেতৃত্বে অস্ত্রোপচারে অংশ নেন বিশেষজ্ঞ চিকিৎসক সুমন নাজমুল হোসেন, ফজলে মারুফ, আসিফ আহসান চৌধুরী প্রমুখ। এতে কার্ডিয়াক অ্যানেসথেটিস্ট ছিলেন মুজিবুর রহমান ও মহিউদ্দীন আহমেদ। পারফিউশনিস্ট ছিলেন তাজকেরা খানম ও মাহমুদুল হক। হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারে সময় লেগেছে প্রায় তিন ঘণ্টা। এতে খরচ পড়েছে প্রায় এক লাখ ৩০ হাজার টাকা। অস্ত্রোপচারের পর রোগী দ্রুত ভালো হয়ে উঠছেন। রোগী ছিলেন ভাটিয়ারী এলাকার শামসুল আলমের ছেলে মো. আবদুল মান্নান (২২)। তিনি জন্মগতভাবে হূদরোগে ভুগছিলেন। কামরুল আহসান জানান, ১৯৮১ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকার জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে দেশের প্রথম ওপেন হার্ট সার্জারি হয়। পরবর্তীকালে ঢাকার কয়েকটি এবং সিরাজগঞ্জের একটি প্রতিষ্ঠানে হার্টের অপারেশন হলেও চট্টগ্রামে এটিই ছিল প্রথম ওপেন হার্ট সার্জারি।