চট্টগ্রামে প্রাণের মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মর্যাদায় গড়ি সমতা’ বন্ধুমেলা, চট্টগ্রাম–এ উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু তানজিলা, স্বস্তিকা, নিশাত, ডালিয়া ও ঐশ্বর্য
‘মর্যাদায় গড়ি সমতা’ বন্ধুমেলা, চট্টগ্রাম–এ উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু তানজিলা, স্বস্তিকা, নিশাত, ডালিয়া ও ঐশ্বর্য

চারপাশে উত্সবের আমেজ। রঙিন সাজে সেজেছে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি। বাজনার তালে তালে বরণ করা হচ্ছে অনুষ্ঠানে আগত অতিথি ও বন্ধুদের। শিল্পকলা প্রাঙ্গণেই তাঁরা ছোট ছোট দলে ভাগ হয়ে মেতে উঠেছেন। পুরোনো বন্ধুরা একে অন্যের সঙ্গে দেখা হওয়ার আর নতুন বন্ধুরা পরিচিত হতে পারার আনন্দে মাতোয়ারা। এর মাঝেই ঠিক সকাল ১০টায় জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় আনন্দ আয়োজন। মুক্তিযোদ্ধা আবু তাহের ও শিক্ষাবিদ অধ্যক্ষ আনোয়ারা আলম মুক্তিযোদ্ধা পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা ও বন্ধুসভার পতাকা উত্তোলন করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ২২ মার্চ আয়োজন করা হয় এ বন্ধুমেলা। ১১টি বন্ধুসভার ৩০০ বন্ধু মিলেছিলেন এই মিলনমেলায়। ‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানে মেলার সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন ও বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।
জাতীয় সংগীত শেষে শিল্পকলা একাডেমি মঞ্চে ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনের মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক পর্বের।
চট্টগ্রাম বন্ধুসভার তানজিলা, স্বস্তিকা, নিশাত, ডালিয়া ও ঐশ্বর্য নৃত্যের ছন্দে ও মঙ্গল প্রদীপের আলোয় উদ্ভাসিত করলেন বন্ধুদের হৃদয়। এরপর বড় পর্দায় দেখানো হয় মর্যাদায় গড়ি সমতা শীর্ষক দুটি তথ্যচিত্র। এই তথ্যচিত্র নিয়ে নিজেদের অভিমত তুলে ধরেন বন্ধু তাহমিনা সানজিদা ও জাকিয়া কবির। পাহাড়ি নাচের ছন্দে মিলনায়তন মুখর করে তোলেন রাঙামাটি বন্ধুসভার তিন বন্ধু ইলা চাকমা, চন্দ্রা চাকমা ও সাধনা চাকমা। এরপর শুরু হয় কথামালার আয়োজন। মঞ্চে আসেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্ণধার অভিনেতা আফজাল হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী, অধ্যক্ষ আনোয়ারা আলম, আইনজীবী শামীমা ফেরদৌস ও উন্নয়ন সংগঠন মমতার পরিচালক স্বপ্না তালুকদার। বক্তারা বলেন, ‘দেশের সব অর্জন নষ্ট হয়ে যেতে পারে, যদি নারী-পুরুষ সমতা না থাকে। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হবে।’ অনুষ্ঠানে শাহীন আনাম বলেন, ‘নারীর প্রতিটি কাজ মূল্যায়ন করতে হবে। স্বীকৃতি দিতে হবে। কারণ, নারীর কাজের

উপস্থিত বন্ধুদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বাম থেকে বনশ্রী মিত্র নিয়োগী, শাহীন আনাম, আফজাল হোসেন ও অধ্যক্ষ আনোয়ারা আলম
উপস্থিত বন্ধুদের প্রশ্নের উত্তর দিচ্ছেন বাম থেকে বনশ্রী মিত্র নিয়োগী, শাহীন আনাম, আফজাল হোসেন ও অধ্যক্ষ আনোয়ারা আলম

অর্থনৈতিক ও সামাজিক মূল্য রয়েছে। আজ যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাতেও অর্ধেকের বেশি অবদান নারীর। কিন্তু নারীর এই অবদানের স্বীকৃতি দেওয়া হয় না। আমাদের সমাজব্যবস্থায় নারী-পুরুষের বৈষম্য রয়ে গেছে। ঘরে নির্যাতিত হচ্ছেন নারীরা।’ বক্তারা আরও বলেন, মাদক, পর্নোগ্রাফি ও তথ্যপ্রযুক্তির কু ব্যবহার নারীর প্রতি সহিংসতার নতুন মাত্রা যোগ করেছে। সমাজের এমন কোনো ক্ষেত্র নেই যে নারীরা অবদান রাখছেন না। তবু তাঁরা নির্যাতনের শিকার হচ্ছেন। এ জন্য সবার ধ্যানধারণা ও দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। নারীর প্রতি সহিংসতা বা বৈষম্যের বিরুদ্ধে পরিবার থেকেই লড়তে হবে। মনোবল, দৃঢ়তা ও আত্মবিশ্বাস নিয়ে নারীকে এগিয়ে যেতে হবে।
কথামালা পর্বের সঙ্গে চলতে থাকে প্রশ্নোত্তর পর্বও। এতে বন্ধুদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিরা। কথামালা শেষে চট্টগ্রামের বন্ধুদের সমবেত কণ্ঠে পরিবেশিত হয় ‘ও আলোর পথযাত্রী’ শিরোনামের গান। ছিল ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’ শিরোনামের আবৃত্তি ও ‘ঘরের কাজ মেয়েদের’ বিষয়ে বিতর্কের আয়োজন। তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে এই বিতর্কে ঘরের কাজে পুরুষের সমানভাবে অংশগ্রহণের বিষয়টি জোরালোভাবে উঠে আসে। অতিথিকথন পর্বে মঞ্চে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমন গাঙ্গুলি ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিকা সুলতানা। দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন পটিয়া বন্ধুসভার অমিত চক্রবর্তী। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান পরিবেশন করেন পটিয়া বন্ধুসভার বাপ্পা ঘোষ ও অভিজিৎ কুমার। ‘যাচ্ছ দূরে যাও তুমি’ শিরোনামের গান পরিবেশন করেন কক্সবাজার বন্ধুসভার জিন্নাত আরা মুজিব।
গানের সঙ্গে কক্সবাজার বন্ধুসভার পলি চৌধুরীর পরিবেশিত নৃত্য আনন্দ দেয় সবাইকে। বান্দরবান বন্ধুসভার বন্ধু সূচনা বড়ুয়া তাঁর কবিতার মায়াজালে ও মোহাম্মদ হানিফ সুরের তালে মুগ্ধ করেন সবাইকে। এরপর ‘আজি বাংলাদেশের হৃদয় হতে’ শিরোনামের গানের সঙ্গে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুদের ছিল নৃত্য পরিবেশনা। ‘স্বাধীনতার চেতনায় মর্যাদায় গড়ি সমতা’ শিরোনামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা একটি দলীয় পরিবেশনা উপস্থাপন করেন।
রাজীব কুমার বিশ্বাসের নেতৃত্বে এই দলে ছিলেন মিতু, নাহিদ, গায়ত্রী, অর্ণব, মায়শা ও অ্যাঞ্জেল। বেগম রোকেয়ার রচনা থেকে জয়শ্রী মজুমদার ও সুফিয়া কামালের রচনা থেকে পাঠ করেন হাফেজা আফরিন।
পুরো আয়োজনে চট্টগ্রাম বন্ধুসভার সংগীত দলের সারথি ছিলেন মিনহাজ হোসাইন, শুভংকর দত্ত, রিমি বিশ্বাস, রিতু বড়ুয়া, বাবলু চক্রবর্তী, ছোটন, মুহিবুল আরিফ ও পুষ্পিতা। আর পর্দার পেছনে কাজ করেছেন জয়নাল আবেদীন, ফয়সাল চৌধুরী, ইকবাল মাহমুদ, শাওন রায়, ইকবাল আহমেদ, নাজমুল বাদশাসহ অনেক বন্ধু। অনুষ্ঠানের একপর্যায়ে বন্ধুসভার গান পরিবেশন করেন চট্টগ্রামসভার বন্ধুরা।
চট্টগ্রাম বন্ধুমেলার আয়োজনে নেপথ্যে থেকে যাঁরা কাজ করেছেন, তাঁরা হলেন জয়শ্রী দাশ ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
পুরো আয়োজনে প্রাণবন্ত সঞ্চালনা করেছেন সাইদুজ্জামান রওশন। সহযোগী সঞ্চালক হিসেবে ছিলেন ফাহিম উদ্দিন ও বেনজির বিনতে শওকত।
সহযোগিতায়: মানুষের জন্য ফাউন্ডেশন ও মাত্রা

‘মর্যাদায় গড়ি সমতা’ বিষয়ে বক্তাদের প্রশ্ন করছেন এক বন্ধু
‘মর্যাদায় গড়ি সমতা’ বিষয়ে বক্তাদের প্রশ্ন করছেন এক বন্ধু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দলীয় পরিবেশনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার দলীয় পরিবেশনা