চট্টগ্রামে বঙ্গবন্ধুর স্মারক ভাস্কর্য নির্মাণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্য নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছে চট্টল ইয়ুথ কয়ার। সংগঠনের চান্দগাঁও কার্যালয়ে ২৫ এপ্রিল অনুষ্ঠিত সভায় বক্তারা এ আহ্বান জানান। সভায় বক্তব্য দেন ভাস্কর্য নির্মাণ পরিষদের মহাসচিব আশেকে রসুল খান, এম লোকমান হাকিম, রূপক কান্তি নাথ ও মিথু চৌধুরী। সভায় ভাস্কর্য নির্মাণের দাবিতে ২৮ এপ্রিল গণস্বাক্ষর সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি।