চট্টগ্রামে বৈশাখী ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী ফ্যাশন নিয়ে চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলোর আয়োজন বেশ জমজমাট। বৈশাখের লাল-সাদা রঙের পোশাক তো আছেই। রবীন্দ্রনাথ, পাহাড়, সাগর—এসব থিমভিত্তিক কাজও হচ্ছে।ডিজাইনার আইভি হাসানের বাড়িতে ‘ইতি লাবণ্য’ শিরোনামের পোশাক প্রদর্শনী নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। তিনি জানান, ‘শেষের কবিতার মূল পাণ্ডুলিপির স্ক্রিনপ্রিন্ট নিয়ে শাড়িতে কাজ করেছি।’ এই পোশাকগুলো পাওয়া যাবে তাঁর ফ্যাশন হাউস ডলস হাউসে। এ ছাড়া আদিবাসীদের পোশাক নিয়েও কাজ করেছেন তিনি।ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বললেন, ‘পাহাড়ের ফুল, লতাপাতা এসেছে শাড়ি, পাঞ্জাবি কিংবা শিশুদের পোশাকে। হ্যান্ডপেইন্টের মাধ্যমে আমাদের কর্ণফুলী কিংবা সাগরের ছবি আঁকতে চেয়েছি।’রওশনস, ডলস হাউস, চারু চট্টগ্রাম, রমণীয়া, আরিয়ন ফ্যাশন, ক্র্যাফট ক্যাসেল, শৈল্পিক, ড্যাজেল, সালসাবিল, অনিন্দ্য ফ্যাশন, নিডেল ওয়ার্ক বুটিক, মিয়াবিবি, পিনন, ড্রিম ফ্যাশন, রাঙা টেক্সটাইলসহ অনেক ফ্যাশন ও বুটিক হাউস বৈশাখের ব্যাপক আয়োজন করেছে। ড্যাজেল ফ্যাশনওয়্যারের পোশাকের মধ্যে রয়েছে তাঁতের কাপড়ে কাজ করা সালোয়ার-কামিজ। বৈশাখ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে ডিজাইনারস ফোরামের আয়োজনে চলছে ‘আগমনী বৈশাখী উৎসব ১৪১৮’ শিরোনামের প্রদর্শনী। শেষ হবে আজ।