চট্টগ্রামে যাত্রা করছে প্রথম হেয়ার স্টাইল একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেয়ার স্টাইলিংয়ের জন্য খ্যাতি রয়েছে ভারতের জাওয়েদ হাবিবের। মুম্বাইতে রয়েছে তাঁর নিজস্ব হেয়ার স্টাইল একাডেমি। মুম্বাইয়ের পর জাওয়েদ হাবিবের এই হেয়ার স্টাইল একাডেমি চালু হতে যাচ্ছে চট্টগ্রাম নগরে। জিইসি মোড়ের ইকুইটি সেন্ট্রিয়ামের তৃতীয় তলায় হাবিব তাজকিরাজ নামে এই একাডেমি চালু হচ্ছে। এটি উদ্বোধন করতে আগামী ৩ ডিসেম্বর চট্টগ্রামে আসছেন জাওয়েদ হাবিব।
হাবিব তাজকিরাজের উদ্যোক্তা সৈয়দ জালাল আহামেদ বলেন, জাওয়েদ হাবিব একাডেমি চালু উপলক্ষে ৩ থেকে ৫ ডিসেম্বর চট্টগ্রামে অবস্থান করবেন। বিজ্ঞপ্তি।