চট্টগ্রামে শিশুসাহিত্য সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘শিশুসাহিত্য সম্মেলন ২০১৩’। আগামীকাল শুক্রবার সকাল ১০টায় উত্সব উদ্বোধন করবেন আমাদের সময় সম্পাদক আবু হাসান শাহরিয়ার। এ ছাড়া অতিথি থাকবেন কবি মুহম্মদ নুরুল হুদা, আখতার হুসেন, আলী ইমাম, সৈয়দ আল ফারুক, বিমল গুহ, আসলাম সানী, আলম তালুকদার, ফারুক হোসেন, আশরাফুল আলম, সুজন বড়ুয়া, মোস্তফা হোসাইন, নাসের মাহমুদ, আনজীর লিটন, তপন বাগচী, তপংকর চক্রবর্তী, রফিকুর রশীদ প্রমুখ। বিভিন্ন অঞ্চল থেকে শিশুসাহিত্যিকেরা এতে যোগ দেবেন। বিজ্ঞপ্তি।