চট্টগ্রামে স্বাস্থ্য দিবস উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মশা-মাছি দূরে রাখি, রোগবালাই মুক্ত থাকি’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে নানা কর্মসূচির মাধ্যমে ৭ এপ্রিল চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহায়তা করে সনাক-টিআইবি, ইপসা, নিষ্কৃতি, ওয়ার্ল্ড ভিশন, ইমেজ, ব্র্যাক, ইউআরসি, এফডিএসআর, মমতা, ঘাসফুল, আশার আলো সোসাইটি, আইপাস ও মেরী স্টোপ্স। এ উপলক্ষে সকাল নয়টায় জামালখান প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয় বর্ণিল শোভাযাত্রা। বেলুন উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন সিভিল সার্জন মো. সরফরাজ খান
চৌধুরী। শোভাযাত্রাটি জামালখান, মোমিন রোড, আন্দরকিল্লা হয়ে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সিভিল সার্জন কার্যালয়ের গ্যালারিতে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সারোয়ার জাহান। ডেপুটি সিভিল
সার্জন মো. রফিক উদ্দিনের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট আব্দুর রব।
বক্তব্য দেন সনাক-টিআইবির স্বাস্থ্য উপকমিটির আহ্বায়ক কিউ এম অহিদুল আলম, ইপ্সার দলনেতা খালেদা বেগম, মমতার পরিচালক (সমন্বয়) স্বপ্না তালুকদার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্যামুয়েল প্রাণতোষ সাংমা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ‘সুস্থভাবে বাঁচতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। যাঁরা স্বাস্থ্য সচেতন নয় তাদের সচেতন করার জন্য অন্যদের এগিয়ে আসতে হবে।’