চট্টগ্রামে হবে বিশ্বমানের তথ্যপ্রযুক্তিকেন্দ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় শহর চট্টগ্রামে হবে বিশ্বমানের তথ্যপ্রযুক্তিকেন্দ্র। ধাপে ধাপে চট্টগ্রামকে তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি সুখবর। দেশের বড় বড় শহরের কথা চিন্তা না করে বিশ্বব্যাংক ভারতের পুনে শহর এবং চট্টগ্রামকে তথ্যপ্রযুক্তিকেন্দ্র (আইটি হাব) হিসেবে গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছে।
১৪ জুন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ‘প্রমোটিং চিটাগাং’ শিরোনামে দুই দিনব্যাপী কর্মশালার শেষ দিনের অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে ‘পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার’ এবং ‘চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ’ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। হোসেন জিল্লুর আরও বলেন, আধুনিক শহর চট্টগ্রাম থেকে বিশ্ব বাণিজ্যে অংশ নিতে এ তথ্যপ্রযুক্তিকেন্দ্র বিশেষভাবে অবদান রাখবে। সম্ভাবনাময় এ নগরকে বিশ্বমানের নগর হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোরিয়া রিসার্চ ফর হিউম্যান ডেভেলপমেন্টের ভাইস ডিরেক্টর শেংকিউন লিমিটেড। এতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, এনজিও এবং ফ্রিল্যান্সিং আউট সোর্সিং কোম্পানির কর্মকর্তারা অংশ নেন।
১৩ জুন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম ক্লাবের সাবেক সভাপতি মঈনুল ইসলাম প্রমুখ। বিশ্বব্যাংক দক্ষিণ এশিয়া নগর-বিষয়ক প্রধান মিংজ, গ্লোবাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ সেন্টারের ভাইস ডিরেক্টর শেংকিউন লি প্রমুখ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক