চট্টগ্রামে হেয়ার স্টাইল একাডেমির যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে যাত্রা শুরু করেছে হেয়ার স্টাইল একাডেমি। ৩ ডিসেম্বর এই একাডেমি উদ্বোধন করেন ভারতের খ্যাতিমান হেয়ার স্টাইলিস্ট জাওয়েদ হাবিব। জিইসি মোড়স্থ ইকুইটি সেন্ট্রিয়ামের তৃতীয় তলায় বাংলাদেশে জাওয়েদ হাবিবের একমাত্র ফ্র্যাঞ্চাইজি পারলার হাবিব তাজকিরাজে হেয়ার স্টাইল একাডেমি চালু হয়েছে।
হাবিব তাজকিরাজের উদ্যোক্তা সৈয়দ জালাল আহামেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ, চট্টগ্রাম চেম্বারের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ জামাল আহমেদ, নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রেজাউল করিম ও পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ।
অনুষ্ঠানে জাওয়েদ হাবিব বলেন, বাংলাদেশে এই খাতের অপার সম্ভাবনা রয়েছে। সৃষ্টি হতে পারে বিশাল কর্মসংস্থান। বিজ্ঞপ্তি।