চট্টগ্রামে ৫০০ মিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুরের তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের দুইটি প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগে তিনটি চুক্তি সই হয়েছে। সিঙ্গাপুরের দার্মা গ্লোবাল ইনভেস্টমেন্ট, অং গ্যাস ও লং ডি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের লিয়া গ্রুপ ও এসজি গ্রুপের মধ্যে এ চুক্তি হয়। সিঙ্গাপুরের এই তিন প্রতিষ্ঠান চট্টগ্রামে এলপিজি রিফাইনারি, রিফাইলিং, এলপিজি ইক্যুপমেন্ট ম্যানুফ্যাকচারিং প্লান্ট, কয়লাভিত্তিক পাওয়ার প্লান্ট, ইন্টগ্র্যাটেড রিসোর্ট এসব ক্ষেত্রে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের (৩৭৫০ কোটি টাকার) বিনিয়োগ করবে। ২৬ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন। সিঙ্গাপুরের তিনটি প্রতিষ্ঠানের পক্ষে কালিমুতু, অং কক সেং, লিম কিম সেন এবং বাংলাদেশের দুটি প্রতিষ্ঠানের পক্ষে লিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মানিক মো. বাবলু এবং এসজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহতাব স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।