চট্টগ্রামে 'সুতপার ঠিকানা'র প্রদর্শনী আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ও সিলেটের পর সরকারি অনুদান সহায়তায় নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সুতপার ঠিকানা এবার প্রদর্শিত হতে যাচ্ছে চট্টগ্রামের কয়েকটি স্থানে। ২৩ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ২৪ আগস্ট চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ২৫ আগস্ট এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ২৬ ও ২৭ আগস্ট শিল্পকলা একাডেমীতে প্রদর্শিত হবে চলচ্চিত্রটি।
সুতপার ঠিকানা দক্ষিণ এশিয়ার নারী জীবনের গল্প। স্থানান্তর ও পরনির্ভরশীলতার চক্র থেকে বেরিয়ে সুতপা নামের একজন নারীর নিজের ঠিকানা খুঁজে নেওয়ার জন্য পথে নামার কাহিনি আবর্তিত হয়েছে এতে। চলচ্চিত্রটি গত ৮ মে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে মুক্তি পায়। বিজ্ঞপ্তি।