চট্টগ্রামেও অনলাইনে কেনাকাটা
তাজা মাছ সুলভমূল্যে গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হয়েছে ফিশবিডিডটকম। ২৫ এপ্রিল সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কেক কেটে ই-কমার্সবিষয়ক ওয়েবসাইট ফিশবিডিডটকমের (www.fishbd.com) উদ্বোধন করেন প্রধান অতিথি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মুহাম্মদ বেলায়েত উল্লাহ খান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফিশবিডিডটকমের পরিচালক জনি শাহ, আশরাফুল আলম ও মোহাম্মদ নূর করিম। মোহাম্মদ নূর করিম বলেন, ‘ইট ফ্রেশ, লিভ ফ্রেশ (Eat Fresh, Live Fresh)’ স্লোগানে গ্রাহকদের ফরমালিনমুক্ত তাজা মাছ সরবরাহ করার উদ্দেশ্যে এই সাইটটি চালু করা হয়েছে। সাইটের মাধ্যমে কোনো গ্রাহক অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারির মাধ্যমেও মাছ কিনতে পারবেন। তুলনামূলক কম দামে ভালো মানের মাছ সরবরাহ করার লক্ষ্যে চালু হওয়া এই সাইটের অংশ হিসেবে সারা দেশে আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের।’ বোর্ডের অনলাইন নিবন্ধন কর্মশালাচট্টগ্রাম বোর্ডের উদ্যোগে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অষ্টম শ্রেণীর (২০১১-১২) শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধন (রেজিস্ট্রেশন) কর্মশালা। এ উপলক্ষে বাকলিয়া সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী। বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলামের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রূপেসচন্দ্র চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আখতার হোসাইন কুতুবী ও শামসুদ্দীন শিশির। প্রযুক্তির সহযোগিতায় ছিলেন রাজনকান্তি দাশ। প্রশিক্ষণ কর্মশালায় দক্ষিণ চট্টগ্রামের ২৩০ এবং কক্সবাজার জেলার ১৭০ জন শিক্ষক অংশ নেন। নিজস্ব প্রতিবেদক