চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনায় সবার অংশগ্রহণ জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চট্টগ্রাম নগরের বর্তমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় সংশ্লিষ্ট সবার অংশগ্রহণ জরুরি। নগরায়ণের ফলে প্রান্তিক জনগোষ্ঠীর উপকারের বিষয়টি চিন্তা করে উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। এ ছাড়া, বহুতল ভবনের নকশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের আগেই স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে প্রণয়নের বিষয়টি বাধ্যতামূলক করা প্রয়োজন।’ বেসরকারি উন্নয়ন সংগঠন নওজোয়ান আয়োজিত ‘চট্টগ্রামের নগরায়ণের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গত রোববার সকালে নগরের একটি রেস্তোরাঁয় সাংবাদিক এম নাসিরুল হকের সভাপতিত্বে এবং নগর পরিকল্পনাবিদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর রেহানা বেগম, মোহাম্মদ গিয়াসউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইদ্রিস আলী, নওজোয়ানের প্রধান নির্বাহী মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, সূচনার নির্বাহী পরিচালক শাহীন আক্তার, বরণীর নির্বাহী পরিচালক মো. আবুল কালাম আজাদ প্রমুখ। বিজ্ঞপ্তি।