জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করল চট্টগ্রামে কর্মরত টেলিভিশন সংবাদকর্মীদের নতুন সংগঠন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-চিটাগং, ‘টিজেএসি’। বৃহস্পতিবার রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাংসদ, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, আইনজীবীসহ সবশ্রেণীর বিশিষ্টজনদের মিলনমেলা বসে। গানে-কথায় বর্ণিল এ অনুষ্ঠানে টিজেএসির মুখপত্র গোলার্ধের মোড়ক উন্মোচন করেন চট্টগ্রামের সিটি মেয়র এম মন্জুর আলম। এ সময় সংগঠনের প্রথম নির্বাহী কমিটির সদস্যদেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানে ধন্যবাদ জানান টিজেএসির সভাপতি শামসুল হক হায়দরী, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক হাসান ফেরদৌস।অন্যান্যের মধ্যে শুভেচ্ছা জানান সাংসদ এম এ লতিফ, জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর মো. নাছির উদ্দিন, আওয়ামী লীগের নেতা মোসলেম উদ্দিন আহমেদ, সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দিন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুল আলম তালুকদার, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান এস এম আবু তৈয়ব, ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি ও ওয়েস্টার্ন মেরিনের এমডি সাখাওয়াত হোসাইন এবং দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মেজর ফয়সাল পাশা। এ সময় তাঁরা দলমত ভুলে চট্টগ্রামের উন্নয়নে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, সহকারী ভারতীয় হাইকমিশনার সোমনাথ ঘোষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, ওয়াসার এমডি এ কে এম ফজুলুল্লাহ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদ উল আলম, বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গিয়াসউদ্দিন, ইপিজেড ইনভেস্টর ফোরামের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, বিসিবির পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরসহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পীরা সংগীত, মূকাভিনয় এবং জাদু পরিবেশন করেন। বিজ্ঞপ্তি।