আমার বন্ধু রাশেদ চলচ্চিত্র নির্মাণ ও চট্টগ্রাম প্রিমিয়ার নিয়ে কথা হয় ছবির পরিচালক মোরশেদুল ইসলামের সঙ্গে। কথা বলেছেন এমিলিয়া খানমচট্টগ্রামে প্রিমিয়ার শো করার কারণ কী?মোরশেদুল ইসলাম: আমি জানি এখানে ভালো চলচ্চিত্রের চর্চা আছে। নিজে উপস্থিত থেকে চট্টগ্রামের দর্শকদের প্রতিক্রিয়া জানতে এসেছি। আমরা চাই, দর্শক বেশি বেশি ভালো চলচ্চিত্র দেখুক।দর্শকদের সাড়া কেমন পেলেন?মোরশেদুল ইসলাম: ভালো সাড়া পেয়েছি। আমার এ ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্সে অনেক দিন চলে। সবচেয়ে বেশি সাড়া পেয়েছি বিদ্যালয়পড়ুয়া ছেলেমেয়েদের কাছ থেকে। তা ছাড়া বড়রা, যাঁরা মুক্তিযুদ্ধের সময় ওই বয়সের ছিল তাঁরাও বেশ নস্টালজিক হয়ে ওঠেন। প্রায় সব শ্রেণীর দর্শকই ছবিটি গ্রহণ করেছেন।চলচ্চিত্র নির্মাণের জন্য মুহম্মদ জাফর ইকবালের এই উপন্যাস বাছাই করলেন কেন?মোরশেদুল ইসলাম: এটা বাছাই করার অনেক কারণ আছে। প্রধান কারণ হচ্ছে—মুক্তিযুদ্ধের সময় আমার বয়সও ছিল ১৩-১৪। আমি তখন ক্লাস এইটে পড়ি। আমি ও আমার বড় বোন মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছি। নিজেদের বাসায় অস্ত্র লুকিয়ে রেখেছি। বিভিন্ন খবর দিয়েছি। জুতোর বাক্সে করে চারটি গ্রেনেড পৌঁছে দিয়েছি মুক্তিযোদ্ধাদের কাছে। এ উপন্যাসের চরিত্রগুলোর সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছি। তা ছাড়া কিশোরদের জন্য একটা চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে ছিল অনেক দিনের। এটি কিশোরদের জন্য নির্মিত প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র। এ ছবির মাধ্যমে কোন বার্তাটি দিতে চেয়েছেন?মোরশেদুল ইসলাম: নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে চেয়েছি। একটি সহজ সরল সুন্দর গল্প সহজ ভাবে চলচ্চিত্রের ভাষায় বলতে চেয়েছি।