চট্টগ্রামের দুই শিক্ষার্থীর সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য দেখাল চট্টগ্রামের মেহেদীবাগের এলোহা সেন্টারের দুই মেধাবী শিক্ষার্থী। ৫ আগস্ট অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ‘দ্য এলোহা অ্যাবাকাস অ্যান্ড মেন্টাল অ্যারিথমেটিক’ প্রতিযোগিতায় তারা এই কৃতিত্ব দেখিয়েছে। প্রতিযোগিতায় পঞ্চম স্তরে প্রথম স্থান অর্জন করে চট্টগ্রামের রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের আরিয়ান বিন কবির। সপ্তম স্তরে দ্বিতীয় স্থান অর্জন করে উইলিয়াম কেরি একাডেমির শাহরিয়ার আশফাক মাজেদ। সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজি মিলনায়তনে এলোহা অস্ট্রেলিয়া এই প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্বের ৩০টির বেশি দেশের প্রায় চার শতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বাংলাদেশে এলোহার ২০টি কেন্দ্রের বাছাই করা ৫৬ জন এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিজ্ঞপ্তি।