চট্টগ্রামের বৈশাখী ফ্যাশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইভি হাসানের পোশাক
আইভি হাসানের পোশাক
রওশনস
রওশনস

পয়লা বৈশাখ বলে কথা!
চট্টগ্রামের ফ্যাশন হাউসগুলোও সেজেছে নানা সাজে। বিপণিবিতানে চারদিকে লাল-সাদার ছড়াছড়ি। শুধুই কি লাল-সাদা? আছে হলুদ, নীল, বেগুনি, কালো, ম্যাজেন্টা, কমলা নানা রঙের পোশাক। বর্ণিল সব পোশাকের সম্ভার নিয়ে সাজ সাজ সব তাদের।
চট্টগ্রামের আফমি প্লাজার দেশী দশে এখন ক্রেতাদের আনাগোনা বেশ। ষোলশহরের আড়ংয়ে ক্রেতার ভিড়ে ঠাসা। বিক্রিও চলছে সমানে। এ ছাড়া শৈল্পিক, ডলস হাউস, মিয়া বিবি, পিণন, শ্রেয়া, রওশনস, অনিন্দ্য, নক্ষত্র, ময়ূরাক্ষী, মিরনস, মুনমুনস, চারু চট্টগ্রাম, সালসাবিল, বাঙালিবাবু প্রভৃতি ফ্যাশন হাউসে চলছে জমজমাট কেনাকাটা। এদিকে নগরের টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, সানমার, নিউমার্কেট, লাকী প্লাজায়ও বৈশাখী পোশাকের বিক্রি বেড়েছে।
বৈশাখী আয়োজন ডিজাইনারস ফোরামের উদ্যোগে চট্টগ্রামের ১৪ জন ডিজাইনারের পোশাক নিয়ে তিন দিনের পোশাক প্রদর্শনী চলছে শিশু একাডেমীতে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
ফ্যাশন ডিজাইনার আইভি হাসানের একক পোশাক প্রদর্শনী ‘সেদিনও বৈশাখে, প্রথম রোদ্দুরে’ ১০ এপ্রিল সন্ধ্যা ছয়টায় শুরু হবে সার্সন সড়কের হাটখোলায়।
প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত নয়টা ১৩ এপ্রিল পর্যন্ত।
চট্টগ্রাম লেডিস ক্লাবের উদ্যোগে ৯ ও ১০ এপ্রিল দুই দিনব্যাপী বৈশাখী মেলা ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ ছাড়া উইমেন চেম্বারের আয়োজনে ১১, ১২ ও ১৩ এপ্রিল দামপাড়া বাওয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে বৈশাখী পোশাক ও খাবারের মেলা বসবে।