চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য আইডিবি বিআইএসইডব্লিউর তথ্যপ্রযুক্তিবিষয়ক বৃত্তি
২০০৩ সাল থেকে চালু হওয়া ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ও ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) প্রকল্পের তথ্যপ্রযুক্তিবিষয়ক বৃত্তি ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ উন্মোচিত হলো চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য। এখন থেকে চট্টগ্রামে বসে এই প্রশিক্ষণ সুবিধা পাবেন এখানকার মেধাবী শিক্ষার্থীরা।
নিয়ম অনুযায়ী প্রকল্পের অধীনে আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নেওয়া হবে মৌখিক পরীক্ষা। মৌখিক পরীক্ষার মাধ্যমেই চূড়ান্তভাবে প্রার্থী নির্বাচন করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। প্রশিক্ষণ শুরু হবে জুলাই মাসের প্রথম সপ্তাহে।
কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার ফান্ডামেন্টাল, আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড, কম্পিউটার অ্যাসিসটেড অ্যানিমেশন, ডেটাবেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এন্টারপ্রাইজ সিস্টেম এনালাইসিস অ্যান্ড ডিজাইন, নেটওয়ার্কিং এবং ওয়েব প্রেজেন্স সল্যুশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন।
আগ্রহীদের ৩০ জুনের মধ্যে apply. ibd-bisew. info এই ঠিকানায় আবেদন করতে হবে।